Golden Jubilee Agrani School and College 2026

অগ্রণী বিদ্যালয় ও
মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব, ২০২৬

সবাইকে শুভেচ্ছা ও ভালবাসা জানাই।

আমাদের সবার প্রিয় অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ২০২৫ সালে ৫০ বছর পূর্তি হয়েছে। অনিবার্য কারণে গত বছর সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে কোনো আয়োজন করা সম্ভব হয়নি।
তবে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সেই ঐতিহাসিক মুহূর্তকে আরো ঐতিহাসিক করে রাখতে উদ্যোগ নিয়েছে। অগ্রণীর সাবেক যেসব শিক্ষার্থী বর্তমানে রাবি, রুয়েট, চিকিৎসক, ব্যবসায়ী সহ যে যেখানে আছেন তারাও সানন্দে এগিয়ে এসেছেন এই বিপুল আয়োজন সফল করতে।
আমরা সম্প্রতি স্কুলপ্রাঙ্গনে দুই দফায় বসে ‘সুবর্ণজয়ন্তী উৎসব’-এর সম্ভাব্য সময়সূচি ঠিক করেছি। এ বছর ২৫-২৬ ডিসেম্বর সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই আয়োজন সফল করতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীদেরও সার্বিক সহযোগিতা প্রয়োজন। সাবেক শিক্ষার্থীদের মধ্যে বিশ্বের আনাচে-কানাচে যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের সকলের সাথে আমরা সংযোগ স্থাপন করতে চাই।

সে লক্ষ্যে আমাদের স্কুল ও কলেজ থেকে ১৯৮৬-২০২৫ সাল পর্যন্ত এসএসসি ও এইচএসসি পাস করে যাওয়া শিক্ষার্থীদের তথ্যসহ একটি সমৃদ্ধ ডেটাবেজ তৈরির কাজ শুরু করা হয়েছে।
এখানে দেওয়া লিংকে প্রবেশ করে ফরম পূরণের মাধ্যমে ডেটাবেজে তথ্য দেওয়ার জন্য সাবেক সকল শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি।

এ ছাড়া আয়োজনের নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা করতে এখন থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭.৩০-এর পর স্কুলের নির্দিষ্ট কক্ষে আমরা বসতে শুরু করেছি। স্কুল ও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ ও সাবেক শিক্ষার্থীদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান রইল।

আমাদের স্কুল ও কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় গৌরবজনক এই আয়োজন সাফল্যলাভ করবে এই বিশ্বাস আমার রয়েছে।

সবার মঙ্গল হোক।

মো. সাইফুল হক (চাঁদ)
অধ্যক্ষ
অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়
রুয়েট চত্বর, রাজশাহী।

Personal Information

Present Address

Permanent Address

Education

Profession

Other Details